Sunday, March 15, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! আ.হত কমপক্ষে ৫০

Date:

Share post:

চালকের গাফিলতির জের! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Passenger Bus)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসে থাকা প্রায় ৫০ যাত্রী। এদিকে আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। বীরভূমের (Birbhum) সীমান্ত লাগোয়া ঝাড়খন্ডের হরিপুর ও পিনারগড়িয়ার দুর্ঘটনা। সূত্রের খবর, শুক্রবার বিকেলে যাত্রীবাহী বাসটি ঝাড়খন্ডের আলুদোহা থেকে রামপুরহাটের (Rampurhat) দিকে আসছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

তবে যাত্রীদের একাংশের অভিযোগ, মদ খেয়েই গাড়ি চালাচ্ছিলেন চালক। এরপর আচমকাই রাস্তায় চালক বেসামাল হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারায় বাসটিও। এদিকে চালকদের কঠোর শাস্তির দাবিতে সরব অনেকেই। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় আহত যাত্রীদের বাড়িতেও। তবে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলেই জানিয়েছে পুলিশ। এদিকে দুর্ঘটনার বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। তাঁরাই দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, এদিনের দুর্ঘটনায় যাঁরা গুরুতরভাবে জখম হয়েছেন তাঁদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে আহতদের।

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...