Wednesday, March 25, 2026

‘লৌহ কপাট’ গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে সাফ জবাব নজরুল নাতনির!

Date:

Share post:

বিতর্কের কেন্দ্রবিন্দুতে কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘লৌহ কপাট’ (Song Louha kopat)। সুর বিকৃত করার অভিযোগ উঠেছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের (AR Rahman) বিরুদ্ধে। বাংলা সংস্কৃতি নিয়ে ছেলেখেলা! ক্ষোভে ফুঁসছেন বাংলার বিশিষ্টরা। কেউ গান অবিলম্বে বাদ দেওয়ার দাবি করেছেন তো কেউ আইনি পদক্ষেপের কথা বলছেন। এর মাঝেই মোটা টাকার বিনিময়ে ‘লৌহ কপাট’ গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা বাড়ছিল। এবার সপাটে জবাব দিলেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী (Anindita Kazi)।

‘পিপ্পা’ (Pippa) ছবিতে ব্যবহৃত ‘কারার ওই লৌহ কপাট’ গানটির ক্রেডিটে কেবল গীতিকার হিসাবেই উল্লেখ করা হয়েছে নজরুলের নাম। সুরকার হিসাবে যাবতীয় ক্রেডিট নিয়েছেন রহমান নিজেই। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশেও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করছেন, অনেক টাকা নিয়ে কাজী পরিবার এই গানের স্বত্ত্ব বিক্রি করেছে। গোটা বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন কবির পৌত্রী অনিন্দিতা কাজী। কল্যাণী কাজীর মেয়ে স্পষ্ট জানান, তাঁর প্রয়াত মা অবিকৃত রেখে এই গান ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কিন্তু এর পরিণতি এমন হবে, তিনি মৃত্যুর পরেও ভাবতে পারেননি বোধ হয়। নজরুলপুত্র অনিরুদ্ধ কাজীর ছেলে কাজী অনির্বাণ আগেই জানিয়েছেন, তিনি গানটি রেকর্ডের পর শুনতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের অন্ধকারে রেখেই গানটি প্রকাশ্যে আনা হয়। অনিন্দিতা বলছেন, ২০২১ সালে কী এগ্রিমেন্ট হয়েছিল সেটা জানা খুব প্রয়োজন। তাহলে এই সবটা পরিষ্কার হয়ে যাবে এবং যাঁরা এগ্রিমেন্ট-এর বিপক্ষে গিয়ে এই কাজটি করেছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা যাবে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...