Monday, April 6, 2026

খা.টিয়া করেই হাসপাতালের পথে অসু.স্থ রোগী! হল না শেষর.ক্ষা 

Date:

Share post:

রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে অ্যাম্বুলেন্স (Ambulance )প্রবেশ করতে নারাজ। অগত্যা খাটিয়া করেই হাসপাতালের পথে অসুস্থ রোগী। শিউরে ওঠার মতো দৃশ্য মালদহের (Maldah) বামনগোলা থানা এলাকার গোবিন্দপুর- মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা গ্রামে। মৃত গৃহবধূর নাম মামনি রায় (Mamani Roy)। তাঁর এক শিশু সন্তান রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার কথা প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায় মামনি বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল আচমকাই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে অ্যাম্বুলেন্স বা কোনও যানবাহন সেই গ্রামে প্রবেশ করে না। টোটো পর্যন্ত খারাপ রাস্তা দিয়ে যেতে রাজি হয়নি। অগত্যা খাটিয়া করেই হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয় অসুস্থ রোগীকে। গন্তব্য ছিল প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে বামনগোলার মোদিপুকুর গ্রামীণ হাসপাতাল। কিন্তু বেহাল রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছতে স্বাভাবিকভাবেই বেশ কিছুটা দেরি হয়ে যায়। হাসপাতালে রোগীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যু ঘিরে রাজনীতির খেলায় নেমেছে বিজেপি এবং অন্যান্য বিরোধীরা। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...