Sunday, March 22, 2026

বিদেশি তহবিল আইন লঙ্ঘন! ‘বাইজুস’কে ৯০০০ কোটি টাকা জরিমানা ইডির

Date:

Share post:

বিদেশী তহবিল আইন লঙ্ঘনের অভিযোগে বেঙ্গালুরুর সংস্থা ‘বাইজুস’কে(BYJU’S) ৯ হাজার কোটি টাকা জরিমানা করল ইডি। আইন লঙ্ঘনের অভিযোগে এই বিপুল আর্থিক জরিমানায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ওই সংস্থা। এই জরিমানার বিষয়টি প্রকাশ্যে এসেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের দৌলতে। যদিও সংস্থার তরফে জরিমানা সংক্রান্ত কোনও নোটিশ পাওয়ার কথা পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছিল ওই সংস্থা। পাশাপাশি ওই একই সময়কালের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নামে প্রায় ৯ হাজার ৭৫৪ কোটি টাকা পাঠিয়েছেও। বিজ্ঞাপন ও প্রচার বাবদ ৯৪৪ কোটি টাকাও জমা করেছিল। এর মধ্যে বিদেশে পাঠানো অর্থও রয়েছে। তবে এই বিপুল অঙ্কের বিদেশী লেনদেন আইন মেনে হয়নি। যার জেরেই এই জরিমানা।

যদিও বাইজুসের তরফে থেকে এই সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফে এক্স হ্যান্ডলে দাবি করা হয়েছে, “বাইজুস দ্ব্যর্থহীনভাবে মিডিয়া রিপোর্টগুলিকে অস্বীকার করছে, যেখানে বাইজুসকে তহবিল আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করার কথা বলা হয়েছে। কারও কাছ থেকে এমন কোনও বিজ্ঞপ্তি পায়নি সংস্থা।” প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষ থেকে বাইজুসের তরফে কোনও আর্থিক বিবৃতি দেওয়া হয়নি। অ্যাকাউন্টের অডিটও করা হয়নি। এই পরিস্থিতিতে ইডির নির্দেশ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...