Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ করল ভারতীয় দল। পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছিল সূর্যকুমার যাদবের দল। আজ নিয়মরক্ষার ম‍্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম‍্যাচে অজিদের ৬ রানে হারাল সূর্যকুমাররা।

২) বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। তামিলনাড়ুর বাসিন্দা বিনীত কে নামে এক ব্যক্তি প্রথাগত ভাবে ধুতি পরে কোহলির রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। কিন্তু ওই পোশাকে তাঁকে রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি বলেই অভিযোগ করলেন তিনি। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

৩) সম্প্রতি টি-২০ ফর্ম‍্যাটে ভরসা যোগ‍্য হয়ে উঠেছেন রিঙ্কু সি। সামনেই টি-২০ বিশ্বকাপ। ভারতীয় সমর্থকদের মতে বড় ফ‍্যাক্টর হতে চলেছেন রিঙ্কু। যদিও এক্ষেত্রে কিছুটা ভিন্ন মত প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা। এক সাক্ষাৎকারে নেহরা বলেন, বিশ্বকাপে জায়গা পাকা করতে গেলে এখনও লড়াই চালিয়ে যেতে হবে রিঙ্কুকে।

৪) শনিবার আইএসএল-এ খেলতে নামে সবুজ-মেরুন। সেই ম‍্যাচে হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। আর এই ম‍্যাচে জয় পেয়ে স্বস্তিতে বাগান কোচ। এই নিয়ে বাগান কোচ বলেন,” কঠিন ম্যাচ ছিল আমাদের। কারণ, হায়দরাবাদ গত তিনটি ম্যাচে ক্রমশ অনেক উন্নতি করেছে।

৫) সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের মুখ দেখে ভারতীয় দল। আর বিশ্বকাপ ফাইনালে হারের জন্য মোতেরার বাইশ গজকেই দুষলেন রাহুল দ্রাবিড়। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত।

আরও পড়ুন:শেষ ম‍্যাচেও অজিদের ৬ রানে হারাল টিম ইন্ডিয়া

 

Related articles

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...