Saturday, June 27, 2026

বাংলায় ইনিংস শুরু শীতের! ফের নামল কলকাতার পারদ

Date:

Share post:

নিম্নচাপ সরতেই ধীরে ধীরে পারদ পতন হচ্ছে বাংলায় (West Bengal)। যার জেরে বাংলায় শীতের ইনিংস শুরু হয়ে গেল। কলকাতার (Kolkata) পারদ নামল ১৮-এর নীচে। রবিবার শহরের তাপমাত্রা (Temperature) ১৭.৩! তবে সোমবার ১৬ এর ঘরে নামতে পারে পারদ। শুক্রবার তাপমাত্রা ছিল ১৯.৪, শনিবার ছিল  ১৮.৬ অর্থাৎ ৪৮ ঘন্টায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা। অন্যদিকে ইতিমধ্যে সান্দাকফু ও দার্জিলিংয়ের কয়েকটি এলাকায় বছরের প্রথম তুষারপাত হয়েছে। এরপর থেকেই শৈল শহরে ক্রমশ ভিড় বাড়ছে পর্যটকদের। মেঘ সরে গিয়ে রোদ উঠতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে উত্তরে।

 

রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের নীচের দিকে জেলাগুলি, যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে শীতের দাপট চলবে। রবিবার সকালে সেখানে বিস্তীর্ণ এলাকা কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, এদিনই উত্তরবঙ্গের শীতলতম দিন। ভোর থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। কুয়াশার জেরে যান চলাচলেও সমস্যা হচ্ছে।

এদিকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস বলেছে, এই কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

 

 

 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...