Tuesday, March 24, 2026

ধর্ষণের মামলায় ২৫ বছরের সাজা যোগীরাজ্যের বিজেপি বিধায়কের, খারিজ হচ্ছে এমএলএ পদও

Date:

Share post:

নাবালিকাকে ধর্ষণ করার দায়ে দোষী সাব্যস্ত হল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার দুধি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধি রামদুলার গোন্ডকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে আদালত। আজ, শুক্রবার রামদুলার বিরুদ্ধে সাজা ঘোষণা করে আদালত। জানা গিয়েছে, নয় বছর আগে, ২০১৪ সালে রামদুলার বিরুদ্ধে মেয়রপুর থানায় নাবালিকা ধর্ষণের মামলা করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল দোষী সাব্যস্ত হয় সে।

উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রামদুলার গন্ডকে নাবালিককে ধর্ষণের জন্য ২৫ বছর কারাবাসের সাজা দিল সোনভদ্রের একটি স্থানীয় আদালত।গোন্ড সোনভদ্র জেলার দুধি আসনের বিধায়ক।দুদিন আগে বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করেছিল আদালত। স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সোনভদ্র) সত্য প্রকাশ ত্রিপাঠি জানিয়েছেন, “শুক্রবার, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বিধায়ক রামদুলারকে আদালতে আনা হয়েছিল। আদালত তাকে ২৫ বছরের সাজা দিয়েছে এবং ১০.৫ লাখ টাকা জরিমানা করেছে। আদালত জরিমানার পুরো টাকা পীড়িতকে দেওয়ার নির্দেশ দিয়েছে।”

আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (প্রমাণ নষ্ট করা এবং মিথ্যা তথ্য দেওয়া) এবং পকসো আইনের কিছু ধারার অধীনে বিধায়ককে দোষী সাব্যস্ত করেছিল।প্রসিকিউশন অনুসারে, ৪ নভেম্বর, ২০১৪ সন্ধ্যায় নাবালিকা মেয়েটি যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে কাছাকাছি মাঠে গিয়েছিল তখন গন্ড যৌন নিপীড়নের চেষ্টা করেছিল। বাড়ি ফিরে মেয়েটি তার বড় ভাইকে এই ঘটনার কথা জানায়।

নির্যাতিতার আইনজীবী বিকাশ শাক্য বলেন, পীড়িতা তার ভাইকে আরও বলেছে যে রামদুলার গন্ড তাকে হুমকি দিয়ে গত এক বছরে বেশ কয়েকবার ধর্ষণ করেছে।বিচার চলাকালীন, প্রসিকিউশন দাবি করেছিল যে পীড়িতা ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেছিলেন, অন্যদিকে বিধায়ক স্কুলের জাল নথিপত্র তৈরি করে দাবি করেছিলেন যে মেয়েটি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেছিলেন।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...