Monday, April 6, 2026

জোট বৈঠকের আগেই পাশে থাকার বার্তা, ডেরেকের সাসপেনশন প্রত্যাহার চেয়ে চেয়ারম্যানকে চিঠি খড়্গের

Date:

Share post:

মঙ্গলবারই I.N.D.I.A. জোটের চতুর্থ বৈঠক। তার আগেই তৃণমূলের পাশে থাকার বার্তা দিল কংগ্রেস। রাজ্যসভা থেকে তৃণমূল (TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brian) সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এর আগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সময়ও তৃণমূলের পাশে দাঁড়িয়ে ছিল হাত শিবির।

বাংলার প্রাপ্য আদায়ে রবিবারই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মঙ্গলবার যোগ দেবেন I.N.D.I.A. জোটের বৈঠকে। এই পরিস্থিতিতে এদিন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি। ঘটনার তিনদিন পরে সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে মল্লিকার্জুন লেখেন, এই ঘটনা সংসদের ঐতিহ্যের পরিপন্থী। ১৩ ডিসেম্বর সংসদে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে ইন্ডিয়া জোটের পক্ষে থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান দাবি করছিলেন ডেরেক (Derek O’Brian)। কিন্তু ভবনের বাইরে মন্তব্য করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সংসদের অধিবেশনে কোনও বিবৃতি দেননি৷

এর আগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া নিয়েও তাঁকে সমর্থন জানিয়ে সরব হয় কংগ্রেস। সাংবাদিকদের সামনে মহুয়া বিবৃতি দেওয়ার সময়েও তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন সনিয়া গান্ধি-রাহুল গান্ধি৷ মঙ্গলবার, জোটের বৈঠকে আসন সমঝোতা দিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের সমীকরণ এক্ষেত্রে গুরুত্ব। এই পরিস্থিতি তৃণমূল সাংসদের হয়ে কংগ্রেস সভাপতির চিঠি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...