Saturday, April 4, 2026

শীতকালীন ক্যাম্পে, পুঁথিগত বিদ্যার বাইরে অন্যরকম শিক্ষা

Date:

Share post:

সম্প্রতি শেষ হল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শীতকালীন ক্যাম্প। তিন দফায় আয়োজিত এই ক্যাম্পে বাংলার বিভিন্ন জেলার অসংখ্য স্কুল পড়ুয়া অংশগ্রহণ করে।সারা বাংলার মোট ৪৫টি স্কুলের ৮৭৫ জন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা এই শীতকালীন ক্যাম্পে অংশ নেয়।

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ১৪টি ক্লাবের তরফে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মধ্যে অন্যতম ছিল রন্ধন প্রতিযোগিতা। এছাড়া সেখানে তাঁদের আগামী দিনের পেশা নিবার্চন নিয়েও চলে বিভিন্ন আলোচনা। ছিল ক্যারাটে ওয়ার্কশপ, বনফায়ার, নৃত্য, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা।

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় বলেন, এই বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সামগ্রিক শিক্ষার উন্নতির প্রতি কতটা নিয়োজিত, তারই পরিচয় দিল এই শীতকালীন ক্যাম্প।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দ্রজিত মিত্র বলেন, শীতকালীন ক্যাম্পে পড়ুয়াদের পুঁথিগত বিদ্যার বাইরে অন্যরকম পদ্ধতিতে বিভিন্ন শিক্ষনীয় জিনিসের সঙ্গে পরিচয় করানো হয়। এর মাধ্যমে তাদের সৃজনশীলতার ও ব্যক্তিগত মানের বিকাশ ঘটে।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...