Monday, June 8, 2026

রাত পেরিয়ে এখনও গু.লির ল.ড়াই! পুঞ্চ হাম.লায় মৃ.ত ৫ জওয়ান

Date:

Share post:

জম্মু- কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের ডেরা কি গলি এলাকায় ভারতীয় সেনার দুটি গাড়িতে সন্ত্রাসবাদী হামলার পাল্টা আঘাত হেনেছে ভারতীয় সেনা (Indian Army)। রাত পেরিয়ে সকালেও অব্যাহত গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী পাঁচ জন সেনা কর্মীর মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আহত আরও তিন জওয়ান।

ঘটনার সূত্রপাত বুধবার রাতে, পুঞ্চ সেনা ও পুলিশের যৌথ অভিযান সেদিনই শুরু হয়েছিল। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটে নাগাদ সেনার দুটি গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা বলে জানা যাচ্ছে। ওই দুই গাড়িতে করে সেনাকর্মীদের নিয়ে আসা হচ্ছিল। রাস্তাতেই তাঁদের উপর হামলা করেন জঙ্গিরা। এরপর সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু যৌথ বাহিনীর, যা এখনও চলছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...