Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আবার হার। পর পর তিন ম্যাচে হেরে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল সবুজ-মেরুন দল। ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রস দিয়ামানতাকোস। সেই গোলেই ম্যাচ জিতল কেরাল।

২) প্রথম টেস্টে চাপ বাড়ছে রোহিত শর্মাদের। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ১১ রান এগিয়ে গিয়েছে। ক্রিজে রয়েছেন শতরানকারী ডিন এলগার। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেট হারিয়ে ২৫৬। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ২৪৫ রান।

৩) মহেন্দ্র সিং ধোনির তৈরি হতে এখন সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিট। আগে তিনি ২০ মিনিটে তৈরি হয়ে যেতে পারতেন। ৫০ মিনিট বেশি সময় লাগার কারণ তাঁর লম্বা চুল। এমনটা নিজেই জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। বললেন, এমন চুল রাখা খুব কঠিন।

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেন কে এল রাহুল। ১০১ রান করেন তিনি। আর রাহুলের শতরানের পরেই স্ত্রী আথিয়া শেট্টি সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা। লিখলেন তিনটি শব্দ। শতরানের পরেই আথিয়া রাহুলের একটি ছবি পোস্ট করে লেখেন, “আরও শক্তিশালী হয়ে ওঠো।”

৫) হার্দিক পান্ডিয়াকে নিয়ে আবার শুরু জল্পনা। তিনি কবে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে নানা মত শোনা যাচ্ছে। এক সর্বভরতীয় সংবাদ সংস্থার সূত্রে জানানো হয়েছে যে, হার্দিক আইপিএলের আগে সুস্থ হয়ে যাবেন। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন:সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিনের শেষে রীতিমতো চাপে রোহিত শর্মারা

 

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...