Wednesday, June 24, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে জয় পেয়ে নজির গড়ল টিম ইন্ডিয়া, কোন রের্কড গড়লেন রোহিতরা?

Date:

Share post:

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় ভারতীয় দল। আর এই জয়ের ফলে ভেঙে গেল ৯২ বছর পুরনো রেকর্ড। এদিন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শেষ হয়ে যায় মাত্র দেড় দিনেই। আর এর ফলেই এই ম্যাচে দেখা গেল বিশ্বরেকর্ড। ফয়সালা হয়েছে এমন কোনও ম্যাচ বলের নিরিখে সবচেয়ে কম সময়ে শেষ হল। আর সেই সুবাদে ভেঙে গেল ৯২ বছর পুরনো রেকর্ড।

এদিন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ হয়েছে মাত্র ১০৭ ওভারে। অর্থাৎ ৬৪২টি বল খেলা হয়েছে। এর আগের রেকর্ড ছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১০৯.২ ওভার বা ৬৫৬ বলে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্টইন্ডিজ বনাম ইংল্যান্ডের ম্যাচ। ১৯৩৫ সালে সেই ম্যাচটি টিকেছিল ১১২ ওভার বা ৬৭২ বল।

এদিকে সেঞ্চুরিয়ানে টেস্টে হেরে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কিছুটা নীচে নেমে গিয়েছিল ভারত। তবে এদিন কেপটাউনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আবার শীর্ষস্থান ফিরে পেলেন রোহিত শর্মারা। এর ফলে দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থান থেকে নেমে গেল দুয়ে। কেপটাউনে জেতার পরে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট পেল ভারত। সেটাই তাদের শীর্ষস্থানে তুলে দিয়েছে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জেতার পর দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থানে উঠে গিয়েছিল। একটি টেস্ট খেলে সেটিতেই জেতার সুবাদে ১০০ শতাংশ পয়েন্ট পেয়েছিল তারা। দ্বিতীয় টেস্টে হেরে যাওয়ায় সেই পয়েন্ট কমে অর্ধেক হয়ে যায় । সে কারণেই ভারত প্রথম স্থানে উঠে আসে।

আরও পড়ুন-প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জিতে বোলারদের প্রশংসায় রোহিত

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...