Saturday, April 4, 2026

লড়াই আরও তীব্র হবে: ইডি অভিযানের পর বিজেপিকে তোপ তাপস-সুজিতের

Date:

Share post:

বিজেপির প্রতিহিংসার রাজনীতি বামেদের থেকেও ভয়ঙ্কর। শুক্রবার বিধায়ক তাপস রায় ও মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানার পর লড়াই আরও তীব্র করার বার্তা দিল তৃণমূল। দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে কোনও কালির ছিটে লাগেনি বরানগরের বিধায়ক তাপস রায়ের। স্বচ্ছ ভাবমূর্তির এই নেতার বাড়িতে ইডি হানার পর বিরোধী রাজনৈতিক মহলও কড়া প্রতিক্রিয়া দিয়েছে। সমালোচনা করেছে কেন্দ্রীয় এজেন্সির। এদিন বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন তাপস রায় ও সুজিত বসুরা।

তাপস রায় দৃঢ়তার সঙ্গে বলেন, বাম আমলেও চুটিয়ে রাজনীতি করেছি। বাড়িতে পুলিশও আসেনি, ইডি তো দূর অস্ত। দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার হয়েছি। প্রতিবাদ করেছি। সে কথা সকলেই জানে। অর্থের বিনিময়ে কোথাও কিছু হলে বলতে পিছপা হইনি। সবসময় ভালকে ভাল, খারাপকে খারাপ বলেছি। তারপরও এই প্রতিহিংসার ইডি অভিযান। মানুষ সব দেখছেন, যথা সময়ে তাঁরাই জবাব দেবেন।

শুক্রবারের ইডি হানার পর শনিবার গঙ্গাসাগর রওনা দিয়েছেন মন্ত্রী সুজিত বসু। আর গঙ্গাসাগর যাওয়ার পথে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনার কড়া জবাব দেন। তিনি বলেন, অর্ধশিক্ষিতদের সঙ্গে কথা বলা উচিত নয়। আমি কারোর পরিবার নিয়ে সাধারণত কিছু বলি না। কিন্তু ওঁদের পরিবারটাকে দেখুন। একইসঙ্গে তাঁর পরামর্শ, আয়নার নিজের মুখটা দেখুন। আমি সবটা জানি। সবটা বলব। অপেক্ষা করুন। ইডিকে কোনও দোষ দিই না, কিন্তু বিজেপির প্রতিহিংসার বিরুদ্ধে লড়াই আরও দৃঢ় হবে।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...