Sunday, March 15, 2026

ক্রিকেট মাঠে মা.রামারি, প্রা.ণ গেলো এক পুলিশ কর্মীর

Date:

Share post:

ক্রিকেট মাঠে ধুন্ধুমার। ম্যাচ ঘিরে দু’দলের খেলোয়াড়দের মারামারি। আর সেই সংঘর্ষের প্রাণ গেল এক পুলিশ কর্মীর।নাম শুভম আগোন। ২৮ বছরের শুভম ছিলেন মুম্বই পুলিশের কর্মী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও জেলার চালিশগাঁওয়ের।

জানা যাচ্ছে, স্থানীয় ক্রিকেট ম্যাচের একটি সিদ্ধান্তকে ঘিরে তর্ক শুরু হয়েছিল দু’দলের ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে। আর সেই ঝগড়া থেকে ঝামেলা গড়ায় হাতাহাতিতে। সূত্রের খবর, শুভমের উপর তরোয়াল, উইকেট নিয়ে ঝাঁপিয়ে পড়েন প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা। মাথায় গুরুতর আঘাত পান শুভম। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, শুভমের সতীর্থ আনন্দ আগোন প্রতিপক্ষের ১২জন ক্রিকেটারের বিরুদ্ধে চালিশগাঁও সিটি পুলিশের কাছে এফআইআর করেন। এফআইআরের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে চালিশগাঁও সিটি পুলিশ।

এই ঘটনা নিয়ে, চালিশগাঁও সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সাগর ধিকলে বলেন, ‘‘শুভম ছুটি নিয়ে রবিবার বাড়ি এসেছিলেন মুম্বই থেকে। সে দিনই স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে তিনি অংশগ্রহণ করেন। খেলায় তাঁর দল জয় পায়। খেলা শেষ হওয়ার পর একটি বিষয়কে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া শুরু হয়। শুভমও ঝগড়ায় জড়িয়ে পড়েন। সে সময় প্রতিপক্ষের দলের খেলোয়াড়েরা শুভম এবং আনন্দের উপর উইকেট, তরোয়াল এবং ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত শুভমের মৃত্যু হয়েছে। আনন্দের আঘাত গুরুতর নয়।”

আরও পড়ুন-হার্দিকের চোট ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে, বিকল্প তৈরিতে নজর BCCI-এর

 

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...