Friday, June 26, 2026

সন্দেশখালিকাণ্ডে SIT গঠনের নির্দেশ হাই কোর্টের, একযোগে তদন্ত করবে CBI-রাজ্য পুলিশ

Date:

Share post:

এখনই সিবিআই তদন্ত নয় সন্দেশখালিকাণ্ডে। তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল (SIT)। বুধবার, এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সেই দলে রাজ্যে পুলিশের সঙ্গে একযোগে তদন্ত করবে CBI। দুই সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তদন্ত চলবে আদালতের নির্দেশে। সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অধিকারিক। তবে, SIT-এ ন্যাজাট থানার কোনও পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না বলে নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

বিচারপতির নির্দেশ
• SIT-এর মাথায় যৌথভাবে থাকবেন সিবিআইয়ের ও রাজ্যের এস পি পদমর্যাদার অধিকারিক।
• SIT-এ থাকবেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি জশপ্রীত সিং।
• SIT প্রয়োজনে আধা সেনা ও রাজ্য পুলিশের সাহায্য নিতে পারবে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন আধিকারিককে SIT-এ রাখতে চান, তা বৃহস্পতিবারের মধ্যে হাই কোর্টকে জানাতে হবে। 

আদালতের নজরদারিতেই যৌথ তদন্ত চলবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে, রাজ্য বা কেন্দ্র কোথাও রিপোর্ট জমা দিতে পারবে না SIT। রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে। চূড়ান্ত রিপোর্ট হাইকোর্টের নির্দেশ ছাড়া জমা দেওয়া যাবে না।

৫ জানুয়ারি স্থানীয় প্রশাসনকে না জানিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। শাহজাহানকেও পাওয়া যায়নি। এই অবস্থায় সন্দেশখালি কাণ্ডে তদন্তের ভার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দেওয়ার দাবি করে ইডি। কিন্তু সেই আর্জি নাকচ করে দেয় আদালত।

আরও খবর: রামের নামে রাজনীতি! মোদির ব্রতপালনকে ক.টাক্ষ করে অযোধ্যা ‘ব.য়কট’ পাওয়ারের

এদিন শুনানিতে রাজ্যের সঙ্গে যৌথ তদন্তে আপত্তির কথা জানান সিবিআইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচাৰ্য। সেই আপত্তিও উড়িয়ে যৌথ তদন্তের নির্দেশ দেন বিচারপতি। তবে যৌথ তদন্তে কোনও পক্ষ অসহযোগিতা করলে সরাসরি আদালতে জানানোর সুযোগ থাকবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...