Saturday, April 4, 2026

সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে ‘সংহতি ব়্যালি’ মমতার, একনজরে ২২ তারিখের কর্মসূচি

Date:

Share post:

২২ জানুয়ারি রাজ্যে সম্প্রীতির বার্তা দিতে হাজরা থেকে পার্কসার্কাস ‘সংহতি ব়্যালি’ করবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে জেলায় জেলায় হবে সম্প্রীতি মিছিল। মঙ্গলবার, এই ঘোষণা করে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। স্পষ্ট জানান, এটা কিছুর পাল্টা নয়। বাংলায় সম্প্রীতির বার্তা দিতেই এই কর্মসূচি। ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী। তার আগের দিন এই মিছিল হবে।

একনজরে ২২ তারিখের কর্মসূচি

• প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
• দুপুর ৩টে নাগাদ হাজরা পার্কে জমায়েত, সেখান থেকে ব়্যালি শুরু
• ‘সংহতি ব়্যালি’তে থাকবেন সব ধর্মের প্রতিনিধিরা
• বালিগঞ্জের গড়চা রোডের কাছে গুরুদ্বারে প্রার্থনা করবেন
• সেখান থেকে মিছিল যাবে পার্কসার্কাসে
• লেডি ব্র্যাবোর্ন কলেজের কাছে ক্যাথলিক গির্জায় প্রার্থনা করবেন
• সেখান থেকে পার্কসার্কাস মোড়ে মসজিদে যাবেন সেখানেই সভা করবেন
• মঞ্চে থাকবেন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব
• সভা মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওইদিন সকালে কলকাতার সব মন্দিরে পুজো পাঠিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল তিনটে থেকে সব জেলায়, সব ব্লকে সংহতি মিছিল হবে।

মঙ্গলবার, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এটা কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। তাঁর কথায়, ‘‘আমি সাধুসন্তদের সম্মান করি। তাঁরা কী বলছেন আমি শুনছি।’’ তৃণমূল সভানেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই কারণেই সবাইকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে মিছিল করবেন মমতা।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...