Wednesday, June 3, 2026

আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রথম দিনেই সেরার শিরোপা পেল ‘জাগো বাংলা’র স্টল!

Date:

Share post:

আজ থেকে শুরু হল ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (47th International Kolkata book fair)। আগামী দু সপ্তাহ জুড়ে সেন্ট্রাল পার্কের বই মেলা প্রাঙ্গনে উপচে পড়বে বইপ্রেমীদের ভিড়। আজ মেলার উদ্বোধনের কিছুটা আগেই সেখানে পৌঁছে বিভিন্ন স্টল ঘুরে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে তার নজরে সবার আগেই পরে সংবিধান থিমের উপর তৈরি জাগো বাংলার (Jago Bangla) বুক স্টল। গতবার নিজেদের স্টলে নান্দনিক শিল্পের ছোঁয়া রেখেছিল জাগো বাংলা। এবারও ব্যতিক্রম হল না। এদিন সেন্ট্রাল পার্কে হাজির হয়েই মমতা ঘুরে দেখেন বিভিন্ন স্টল। যান পর্যটন দফতর, পুলিশ-সহ বিভিন্ন স্টলে। চলে যান ‘জাগো বাংলা’র স্টলেও। এবার ভারতীয় সংবিধানের আদলে তৈরি হয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র স্টলটি। প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে জাগো বাংলা স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরই একান্ত আলাপচারিতায় জানান, এবারের বইমেলায় সেরা স্টল হয়েছে জাগো বাংলায়।

৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় লোকশিল্পীদের সঙ্গে মেতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও মেলায় ঘুরতে ঘুরতে আচমকা দাঁড়িয়ে বাউল সংগীতের তালে তাল মে, আবার কখনও পুরুলিয়ার ছৌ নৃত্য দেখেন মন দিয়ে। বইপ্রেমী মানুষদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি। এদিন জাগো বাংলা নিয়ে মুখ্যমন্ত্রী নিজের লেখা কবিতাও পাঠ করেন।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...