Saturday, April 4, 2026

Manipur: সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জওয়ানের, আহত ৬

Date:

Share post:

জাতিদাঙ্গায় একেই উত্তপ্ত মণিপুর, তারই মাঝে ভয়ঙ্কর ঘটনা ঘটল এই রাজ্যে। সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালেন অসম রাইফেলসের(Assam Rifles) এক জওয়ান। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন। ঘটনার পর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই জওয়ান। যদিও গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ মণিপুরের সাজিক তাম্পাক এলাকায় এই ঘটনা ঘটেছে। অসম রাইফেলসের এক জওয়ান আচমকাই তাঁর ৬ সহকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবৃষ্টি করেন। শেষে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পুলিশ আধিকারিকদের দাবি, রাজ্যের জাতি সংঘর্ষের সঙ্গে এই ঘটনার কোনও রকম সম্পর্ক নেই। অভিযুক্ত এবং আহত ৬ জওয়ান মণিপুরের অধিবাসী নন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে কোনও রকম প্রোরোচনায় পা দিতে বারণ করা হয়েছে। অবশ্য আধা সামরিক বাহিনীর মধ্যে এই ধরণের ঘটনা নতুন কিছু নয়, এর আগে গত বছর জম্মু-কাশ্মীর সীমান্তে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। ওই ঘটনায় বেশ কয়েক জন জওয়ান আহত হয়েছিলেন। মূলত অবসাদ থেকেই এই ধরনের ঘটনা বার বার ঘটছে দেশে। এবারও সেই একই বিষয় কিনা জানতে শুরু হয়েছে তদন্ত।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...