Saturday, June 13, 2026

পদ্মশ্রী সম্মান ভুলিয়ে দিল ‘স্বীকৃতি না দেওয়া’র দুঃখ

Date:

Share post:

বীরভূমের লোকশিল্পী রতন কাহার বরাবরই অভিমানী, এটাই যেন তাঁর পরিচয় হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার পদ্মশ্রী প্রাপকদের তালিকা প্রকাশ হওয়ার পর কিন্তু সেই অভিমানী নবতিপর রতন কাহারের মুখে শুধুই হাসি। নিজের শিল্প অন্যের নাম পরিবেশিত হওয়ার জ্বালা যেন প্রবীন লোকশিল্পী মেটালেন পদ্ম-সম্মান পেয়েই।

সাধারণতন্ত্র দিবসের আগে দেশের পদ্মশ্রী প্রাপকদের যে তালিকা প্রাপকদের প্রকাশ পায় নাম শিল্পী রতন কাহারের। এই নামের সঙ্গে অনেকটাই সমার্থক একটি গান – বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল। লোকশিল্পীর পরিচয় যে গান সেটাই একদিন চুরি হয়ে গিয়েছিল শ্রষ্টার কাছে থেকে। ১৯৭২ সালে এই গান বেঁধেছিলেন তৎকালীন যুবক রতন কাহার। তখন তিনি আকাশবাণীতে শিল্পী হিসাবে পরিচিতি পেয়ে গিয়েছিলেন।

এই গান নিয়ে গোল বাধে ১৯৭৬সালে, যখন তাঁরই সহকর্মী এবং একই শহরের বাসিন্দা শিল্পী স্বপ্না চক্রবর্তী বেতারে তাঁর এই গান গেয়ে ফেলেন। কিন্তু স্বপ্না চক্রবর্তী গানের শ্রষ্টাকে তাঁর স্বীকৃতি দেননি। তিনি বলেননি যে গানটি আসলে লোকশিল্পী রতন কাহারের লেখা। অভিমান হয়েছিল বীরভূমের লোকশিল্পীর। দীর্ঘদিন পরে তাঁর নাম প্রকাশ্যে এলেও শ্রষ্টা সেই অন্ধকারেই রয়ে গিয়েছিলেন।

১৬ বছর বয়স থেকে বীরভূমের লালমাটির পথে পায়ে হেঁটে হেঁটে লোকগান লিখতেন রতন কাহার। আধুনিক যুগে এসেও ব়্যাপার বাদশাহ তাঁর গান ‘গেন্দা ফুল’ গেয়ে প্রাথমিকভাবে রতন কাহারকে স্বীকৃতি দিতে ভুলে গিয়েছিলেন। পরে অবশ্য শুধু প্রকাশ্যে স্বীকৃতি দেওয়াই না, লোকশিল্পীকে আর্থিক সাহায্যও দিয়েছিলেন। শিল্পীর প্রতিভার স্বীকৃতি দিতেই এবার সেই রতন কাহারের হাতে উঠছে পদ্মশ্রী সম্মান।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...