Saturday, June 13, 2026

ক্লাস না করেই স্নাতক শাহরুখ-পুত্র! কী বলছেন শিক্ষিকা

Date:

Share post:

‘স্টারডম’ হোক বা মাদক পাচার, শিরোনামে সর্বদাই শাহরুখ-পুত্র (Shahrukh Khan’s son)। ছোটবেলা থেকেই প্রচারের আলোতেই রয়েছেন আরিয়ান খান (Aryan Khan)। বাবা সারা দেশের গর্ব কিন্তু ছেলে কী করছেন? তাঁর যোগ্যতাই বা কী? এক কথায় উত্তর দিতে গেলে মাদককাণ্ডে আরিয়ানের নাম জড়ানোর পর পরিচালনার কাজে মন দিয়েছেন তিনি। পাশাপাশি ঘরোয়া প্রোডাকশন হাউজের ব্যবসা এবং কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) কাজকর্ম দেখাশোনা করছেন বটে। তবে বিনোদন জগতে (Entertainment Industry) নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন আরিয়ান। সামনেই মুক্তি পাবে ‘স্টারডম’ (Stardom) । ঠিক তার আগেই শিরোনামে চলে এলেন বলিউডের (Bollywood ) এই তারকা পুত্র। তবে এবার আলোচনার কারণ তাঁর শিক্ষাগত যোগ্যতা! আরিয়ান নাকি ক্লাস না করেই বিদেশে স্নাতক হয়েছেন?

 

বলিউডের বাদশার সন্তান পরিচালক হিসেবে বিনো দুনিয়ায় পা রেখেছেন। সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে নিয়ে ‘স্টারডম’ সিরিজ বানিয়েছেন আরিয়ান। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বন্ধুত্ব গড়ে উঠলো সহপাঠীদের সঙ্গে, সেই শিক্ষাঙ্গনে আদৌ কি দেখা যেত আরিয়ানকে? ছাত্র হিসেবে কেমন ছিলেন শাহরুখ-পুত্র? জানালেন ‘ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়া স্কুল অফ সিনেম্যাটিক আর্টস’-এর প্রিন্সিপ্যাল। অধ্যাপিকা প্রিয়া জয়কুমার বলছেন তিনি নাকি একদিনও ক্লাসে আরিয়ানকে উপস্থিত থাকতে দেখেননি। তাঁর কথায়, “আসলে করোনা আবহে ভর্তি হয়েছিল আরিয়ান। ছাত্র সংখ্যা ছিল ৩৫০- জন। আলাদা করে আরিয়ানের সঙ্গে কথা বলা হয়নি। তবে হ্যাঁ, শাহরুখের সঙ্গে বহুবার কথা এবং দেখা হয়েছে।”

বিনোদন জগতের তারকাদের জীবনের ওঠাপড়া নিয়ে তৈরি হতে চলেছে শাহরুখ পুত্রের প্রথম ছবি। একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বয়ং শাহরুখ খান। গত বছর ২ জুন থেকে শুরু হয় ওয়েব সিরিজ় ‘স্টারডম’-এর শুটিং। মাদক কাণ্ড এখন অতীত, বলাই বাহুল্য সিরিজ মুক্তি পাওয়ার আগেই লাইম লাইটে চলে এলেন আরিয়ান খান।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...