Friday, June 26, 2026

শীতের ইনিংস শেষ! ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বঙ্গে আর স্থায়ী হবে না ঠান্ডা (Winter)। রবিবারও সেকথা স্পষ্ট করে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে পূর্বাভাস বলছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার সাক্ষী থাকবে বাংলার আকাশে। সে কারণেই দ্রুত উধাও হবে শীত। রবিবার হাওয়া অফিস (Weather Office) স্পষ্ট জানিয়েছে, এই দফায় শীতের আয়ু আর একদিন। অর্থাৎ মঙ্গলবার থেকেই তাপমাত্রা বদলের সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। যদিও বিগত কয়েদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু, সেই হাড়কাঁপানো শীতের দেখা আর মিলবে না বলে মনে করা হচ্ছে।

তবে শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, লাফিয়ে লাফিয়ে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। বিগত কয়েকদিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল। তাও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে কয়েকদিন আগে পর্যন্ত বাংলার আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছিল। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে বিগত দু’দিনে ছবিটা বদলেছে। ফের মিলেছে রোদের দেখা। কিন্তু, তাও বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করা হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টি হতে পারে রাজ্যে। কলকাতা-সহ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে গরম আবহাওয়া। কিন্তু, তারপর কি ফিরবে শীত? সেটাই এখন বড় প্রশ্ন।

 

 

 

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...