Friday, June 26, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে নজির গড়লেন রোহিত

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টপকে গেলেন বিরাট কোহলিকে। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৪ এবং দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেন। এই রান করলেও রেকর্ড গড়েন ভারত অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রানের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করলেন রোহিত। এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে তাঁর রান ২২৪২ । সব মিলিয়ে তিনি রয়েছেন ১০ নম্বরে। ভারতীয়দের মধ্যে রোহিতের পরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩৬টি ম্যাচে তাঁর রান ২২৩৫। তৃতীয় স্থানে চেতেশ্বর পুজারা। ৩৫ ম্যাচে তাঁর রান ১৭৬৯। অজিঙ্কে রাহানে রয়েছেন চতুর্থ স্থানে। ২৯ ম্যাচে তাঁর রান ১৫৮৯। যদিও এর আগে ভারতীয় মধ্যে রোহিতই এক নম্বরে ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে রোহিতকে টপকে গিয়েছিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম দু’টি টেস্টে কোহলি খেলেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। সে কারণেই রোহিতের সামনে টপকে যাওয়ার সুযোগ এসেছে।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্ট জিতে সমতা ফিরিয়েছে ভারত। সিরিজের ফলাফল ১-১।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...