Sunday, April 5, 2026

টুঙ্গিদিঘিতে ভ.য়াবহ পথ দুর্ঘ.টনা! ৬ জনের মৃ.ত্যু, মৃ.তের সংখ্যা বাড়ার আ.শঙ্কা

Date:

Share post:

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। সিভিক ভলেন্টিয়ার-সহ মৃত্যু হল ৬ জনের। বুধবার রাতে করণদিঘী থানার টুঙ্গিদিঘী বাস স্ট্যান্ড মোড় এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের স্করপিও এবং একটি পিক-আপ ভ্যানের সঙ্গে ভুট্টাবোঝাই ১৮ চাকার লরির ধাক্কা লেগে ঘটে বড়সড় দুর্ঘটনা। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপরে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী । পৌঁছয় দমকলের ইঞ্জিনও। দ্রুত আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

জানা গিয়েছে, ট্রেলারটি করণদিঘির দিক থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল দ্রুতবেগে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। রাস্তার পাশে সেই সময় দাঁড়িয়ে ছিল স্করপিওটি। লরিটি ধাক্কা মারে ধাক্কা মারে গাড়িটিকে। এরপর রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানকেও ধাক্কা মারে। লরিটির চাকা দুর্ঘটনার পর একেবারে উপর দিকে উঠে যায়। ঘটনার সময় জাতীয় সড়কে ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়। ছুটে আসেন আশেপাশের লোকজন। প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহগুলিও উদ্ধার করা হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যরাত পর্যন্ত চলে উদ্ধার কাজ। কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে পুরো বিষয়টির তদন্ত করা হবে।

আরও পড়ুন- নজরে লোকসভা, জয়ললিতার দল ভাঙিয়ে ঝুলি ভরছে দক্ষিণে ‘শূন্য’ বিজেপি

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...