Tuesday, June 9, 2026

অন্তঃসত্ত্বা পরিণীতি চোপড়া! ফের জল্পনা নেটপাড়ায়

Date:

Share post:

মা হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)? রাঘব-ঘরনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল হতেই এই প্রশ্নই এখন ঘোরাঘুরি করছে নেটপাড়ার বাসিন্দাদের মনে। আপ নেতা রাঘব চাড্ডা (AAP Leader Raghav Chadda)-র সঙ্গে গতবছরই সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি। বিয়ের পর থেকে সেভাবে আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। ‘মিশন রানিগঞ্জ’-এর পর আপাতত বিরতিতে মিসেস চাড্ডা। নায়িকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আপাতত কিছুদিন বলিউড থেকে দূরেই থাকতে চান তিনি। এরপরই বাড়তে থাকে জল্পনা, তাহলে কি পরিণীতি সন্তানসম্ভবা? নেট দুনিয়ার প্রকাশ্যে আসে বেশ কিছু ছবি, যেখানে নায়িকার বেবি বাম্প দেখা যায়। এয়ারপোর্টে রাঘবের সঙ্গেও সেই অবস্থাতেই ধরা দেন পরিণীতি। যদিও ভাইরাল ছবি ঘিরে যথেষ্ট বিরক্ত অভিনেত্রী। কোনও মন্তব্য করেননি রাঘব (Raghav Chadda)।

সূত্রের খবর যে ছবি নিয়ে এত কথা সেটি বেশ কয়েক মাস আগের। তখন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নায়িকাকে। শুধু তাই নয় নতুন ফিল্ম ‘চমকিলা’-র জন্য ওজন বাড়াতে হয়েছিল পরিণীতিকে। এই সিনেমার জন্য পরিণীতিকে (Parineeti Chopra) গত ছয় মাসে মোট পনের কেজি ওজন বাড়াতে হয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই তাঁর চেহারায় এবং স্বাস্থ্যে অনেকটাই পরিবর্তন এসেছে। তবে পুরনো ছবি প্রকাশ্যে এনে এই ধরনের অপপ্রচারে যথেষ্ট ক্ষুব্ধ রাঘব-পরিণীতি দুজনেই।


Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...