Monday, March 16, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) যুবভারতীতে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। হায়দরাবাদ এফসিকে হারাল ২-০ গোলে। অবশেষে জয় পেল মোহনবাগান। আইএসএল-এ চার ম্যাচ পর জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। হায়দরাবাদের বিরুদ্ধে সবুজ-মেরুনের জয় ২-০ গোলে। বাগানের হয়ে গোল দুটি করেন অনিরুদ্ধ থাপা এবং জেসন ক্যামিন্সের।

২) অভিষেক ম্যাচে গোল করেও দলের হার বাঁচাতে পারলেন না ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি ফেলিসিও। এদিন অ্যায়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল । সেই ম্যাচে ৩-২ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে আর একটি গোল করেন নন্দকুমার।

৩) কেরলের বিরুদ্ধে বোলিং ব্যর্থতার পর এবার ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলা । এদিন কেরলের ৩৬৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান সংক্ষ্যা ৮ উইকেট হারিয়ে ১৭২। বাংলার হয়ে লড়াই করেন অভিমন্যু ঈশ্বরণ। কেরলের হয়ে একাই ৭ উইকেট নেন জলজ সাক্সেনা।

৪) সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন চুরি। হ্যাঁ ঠিকই শুনছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন চুরি গেল বেহালার বাড়ি থেকে। ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। জানা যাচ্ছে, শহরের বাইরে গিয়েছিলেন সৌরভ। কলকাতায় ফেরার পর ফোনটি ব্যাগ থেকে বার করে রেখেছিলেন। তারপরই সেটি খোয়া যায় বলে জানা গিয়েছে।

৫) আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন টেস্ট দলে নেই বিরাট কোহলি। এদিন ঘোষণা হয় ইংরেজদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট ভারতীয় দল। সেই দলে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিয়েছেন বলে জানানো হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে।এক্ষেত্রেও ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন তা জানানো হয়নি। প্রথম দুই টেস্টেও একই কারণে দলে ছিলেন না বিরাট। তবে দলে ফিরেছেন কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন – জয়ে ফিরল মোহনবাগান, হায়দরাবাদ এফসিকে হারালো ২-০ গোলে

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...