Monday, April 13, 2026

অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলকে বিশেষ বার্তা রোহিত-যুবরাজদের

Date:

Share post:

আজ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ-একদিনের বিশ্বকাপ হাতছাড়া। দাদারা পারেনি ভাইরা কি পারবে? এমন প্রশ্নের মধ্যেই উদয়-সচিনদের বিশেষ বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মার।

এদিন টিম ইন্ডিয়া খেলতে নামার আগে রোহিত সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ গো ওয়েল বয়েজ।” সঙ্গে দিয়েছেন জাতীয় পতাকা ইমোজি। শুধু রোহিত নন, উদয়দের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন , ‘‘আমাদের তরুণ এবং প্রতিভাবান অনূর্ধ্ব ১৯ দলকে শুভেচ্ছা। তোমরা আজ ফাইনাল খেলবে। তোমাদের জন্য উত্তেজিত লাগছে। তোমরা হৃদয় দিয়ে খেল এবং নিজেদের সম্পূর্ণ প্রকাশ কর। বিশ্বকাপ জেতা মানে শুধু ট্রফি ধরে রাখা নয়। এটা এমন এক উত্তরাধিকারকে প্রজ্জলিত করবে যা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। তোমাদের জন্য শুভকামনা থাকল।’’

আরও পড়ুন- ভারতীয় দল নয়, পৃথ্বীর লক্ষ্য অন্য, জানালেন মুম্বইয়ের তরুণ ব্যাটার

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...