Sunday, April 5, 2026

আগামী মে মাসেই সিভিল সার্ভিস পরীক্ষা, দিনক্ষণ ঘোষণা UPSC-এর

Date:

Share post:

প্রকাশিত হল ইউপিএসসির (UPSC) সিভিল সার্ভিসের (Civil Service) প্রিলিমিনারি পরীক্ষার (Priliminary Exam) দিনক্ষণ। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে আগামী ২৬ মে হবে পরীক্ষা। বুধবার থেকেই রেজিস্ট্রেশনের (Registration) কাজ শুরু হয়েছে বলে খবর। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ মার্চ।

বুধবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে সারা দেশে এই মুহূর্তে সিভিল সার্ভিসে ১ হাজার ৫৬টি শূন্যপদ রয়েছে। পরীক্ষার মাধ্যমে সেই শূন্যপদ পূরণ করা হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাফ জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। যেকোনও শাখার স্নাতক উত্তীর্ণরা এই পরীক্ষায় আবেদন করতে পারেন। প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ। এই পরীক্ষা মূলত হয়ে থাকে তিনটি ধাপে নেওয়া হয়ে থাকে।

প্রতি বছরই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা নেয়। এই পরীক্ষার মাধ্যমে আইএএস, আইএফএস, আইপিএস-এর মতো বিভিন্ন চাকরিতে আধিকারিকদের নিয়োগ করা হয়।

 

 

 

 

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...