Tuesday, March 24, 2026

পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ মন্তব্যে শুভেন্দুকে তুলোধনা তৃণমূল নেতৃত্বের, হাইকোর্টের হস্তক্ষেপ দাবি

Date:

Share post:

সন্দেশখালি যাওয়ার পথে মঙ্গলবার পাগড়ি পরিহিত এক শিখ পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন বলে অভিযোগ। যা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি কর্মীদের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হয় শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, অগ্নিমিত্রা পল-সহ বিজেপি কর্মীদের।
ধামাখালিতে বিজেপি কর্মীদের আটকানোর সময় পুলিশের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, সেই সময় পুলিশ সুপার যশপ্রীত সিংকে খালিস্তানি বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা। যার তীব্র প্রতিবাদ জানান সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক। প্রশ্ন করেন, কেন আমার ধর্ম নিয়ে মন্তব্য় করছেন? মাথায় পাগড়ি পরিধান করেছি বলেই কি আমি খালিস্তানি হয়ে গেলাম?এই প্রসঙ্গে সাংবাদিক বৈছকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আদালত বিরোধী দলনেতাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেও, শর্ত দেয় যে তিনি কোনও বিতর্কিত মন্তব্য করতে পারবেন না। কিন্তু তিনি যে মন্তব্য করলেন তাতে আদালতের নির্দেশ তিনি অবমাননা করলেন। এর বিরুদ্ধে আদালত যাতে ব্যবস্থা নেয় সেই অনুরোধ করব। তিনি একজন ডিউটিরত পুলিশ আধিকারিককে তার ধর্ম নিয়ে কোনও মন্তব্য করতে পারেন না। বিজেপি ধর্ম নিয়ে যে রাজনীতি করে তা ফের প্রমাণ হয়ে গেল। ধর্মীয় ভেদাভেদ করাটা বিজেপির লক্ষ্য। শান্ত পরিবেশকে বিরোধী দলনেতা উস্কানি দিয়ে অশান্ত করতে চেয়েছেন ইচ্ছাকৃতভাবে।গেরুয়া রঙের চশমা পরে বিভাজনের রাজনীতি করছে বিজেপি।এই ধরনের অসাম্প্রদায়িক মন্তব্য এই বাংলায় চলবে না।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তৃণমূল কখনও ধর্মীয় ভেদাভেদ করে না। একজন পুলিশ আধিকারিককে তিনি খালিস্তানি বলে তাকে অপমান করেছেন। তার ধর্মীয় ভাবাবেগকে এভাবে আঘাত করার অধিকার কারোর নেই। এই ধরনের মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ করছি। বিজেপি শিখদের দেশের প্রতি ভালোবাসা ও বলিদানকে ভুলে গিয়েছে।এই বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। তিনি কখনও ধর্মীয় ভেদাভেদকে বরদাস্ত করেন না। বিজেপির বিচ্ছিনতাবাদী রাজনীতি বাংলার মানুষ মানবে না। একজন পুলিশ আধিকারিককে তিনি যে মন্তব্য করেছেন তার জন্য উচ্চ আদালত ব্যবস্থা নিক। এই ধরনের মন্তব্য ধর্মীয় বিভেদ তৈরি করে।

তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ বলেন, ভারতীয় জনতা পার্টি আসলে ভারতীয় জ্বালাও পার্টি। পুলিশ আধিকারিককে যে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা, তাতে ফের স্পষ্ট হয়ে গেল যে ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি। ইতিমধ্যে এর প্রতিবাদে কলকাতায় বিজেপির সদর দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন শিখ সম্প্রদায়ের সদস্যরা। বিজেপির মতে পাগড়ি পরিহিত সকলেই খালিস্তানি!বিজেপির কাজই হল বিভেদ তৈরি করা। এদিন এটা আরও স্পষ্ট হয়ে গেল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখানে বিজেপি বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেটা আমরা বরদাস্ত করব না।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...