Wednesday, June 24, 2026

আয়কর সংক্রান্ত আপিল ট্রাইবুনালের রায়ে নতুন করে অস্বস্তিতে কংগ্রেস

Date:

Share post:

লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। এই আবহে কংগ্রেসকে নতুন করে অস্বস্তিতে ফেলল আয়কর সংক্রান্ত আপিল ট্রাইবুনালের রায়। কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে আয়কর বিভাগ পদক্ষেপ নিয়েছিল। স্থগিতাদেশের আবেদন করেছিল কংগ্রেস। শুক্রবার আপিল ট্রাইবুনাল তা খারিজ করে দিয়েছে।

এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন অভিযোগ করেছিলেন, আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে ২১০ কোটি টাকা জরিমানার দাবি জানিয়েছিল সংশ্লিষ্ট দফতর। বিষয়টি আয়কর ‘অ্যাপিলেট ট্রাইবুনাল’-এর বিচারাধীন। এর মধ্যেই বেআইনি ভাবে পদক্ষেপ করে আয়কর দফতর দলের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। এরপর আপিল ট্রাইবুনালের নির্দেশে ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেন চালু হয়েছিল।
যদিও ফের ২১ ফেব্রুয়ারি মাকেন অভিযোগ করেন, আয়কর দফতর নিয়ম-বহির্ভূত ভাবে তাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ৬৫ কোটি টাকা জরিমানা হিসাবে কেটে নিয়েছে। কিন্তু শুক্রবার তা খারিজ হয়ে গিয়েছে।

আয়কর দফতর সূত্রে দাবি করা হয়েছে, ২০১৮-১৯ সালে আয়কর সংক্রান্ত অনিয়মের জন্য ১০৫ কোটি টাকা জরিমানা এবং ৩০ কোটি সুদ অর্থাৎ মোট ১৩৫ কোটি কংগ্রেসের কাছে তাদের প্রাপ্য।কংগ্রেসের অভিযোগ, নির্বাচনী বন্ড বাতিল হতেই বিজেপি ক্ষিপ্ত হয়ে উঠেছে। সেই কারণে বিরোধী দলকে নিশানা করেছে মোদি সরকার।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...