Saturday, June 20, 2026

উদ্ধারকাজ চলছে, এখনই রাজনীতি করবেন না, গার্ডেনরিচ কাণ্ডে বিরোধীদের বার্তা অভিষেকের

Date:

Share post:

গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্বিগ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার গঙ্গারামপুরে তাঁর সভা রয়েছে। তার আগে গার্ডেনরিচের ঘটনা নিয়ে তিনি দল, রং নির্বিশেষে সকলকে অসহায় মানুষগুলির পাশে থাকার আর্জি জানান। প্রশাসনের সঙ্গে সহযোগিতার কথা বলেন।

প্রসঙ্গত, গার্ডেনরিচের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। কেন এখানে বাড়ি তৈরি করতে দেওয়া হচ্ছিল, কারা প্ল্যান পাশ করেছে, কার নির্দেশে বাড়ি তৈরি হচ্ছিল এই সব প্রশ্ন তুলেছে বিজেপি। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনার ও দুর্ভাগ্যজনক। তবে এমন মর্মান্তিক ঘটনা নিয়ে এখনই রাজনীতি কাম্য নয়। আগে যেভাবে উদ্ধারকার্য চলছে তা সম্পন্ন হোক। সকলে মিলে অসহায় পরিবারগুলির পাশে থাকতে হবে। তারপর এটা নিয়ে যারা বিভিন্ন প্রশ্ন তুলছেন, রাজনীতি করতে চাইছেন, তাঁরা করুন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থ নিয়েও সকলেই ঘটনাস্থলে যান। গোটা এলাকা পরিদর্শন করেন তিনি। রাত থেকেই উদ্ধারকারী দলের সঙ্গে ছিলেন মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম। ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে গিয়েছিলেন বিদায়ী সাংসদ মালা রায়। আহতদের দেখতে হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। আহত ও নিহতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই মহম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গার্ডেনরিচ থানার পুলিশ ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য কেএমসি অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। ওই প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এই বেআইনি নির্মাণের সঙ্গে আরও কে কে জড়িত আছে তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন- মতুয়া গড়ে দাঁড়িয়ে সিএএ নিয়ে শান্তনু ঠাকুর সহ বিজেপি নেতাদের চ্যালেঞ্জ বাংলা পক্ষর

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...