Friday, June 26, 2026

উত্তরে চলবে ভারী বৃষ্টি! কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ‘হাওয়া বদলের’ ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

লাগাতার কয়েকদিন কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) জারি থাকলেও শনিবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর (Alipore)। শুক্রবার হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে, শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি (Rain)। তবে উত্তরে এখনই থামবে না বর্ষণ বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর সূত্রে খবর, নতুন করে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর-পশ্চিম ভারতে। সেই সঙ্গে একটি ঘূর্ণাবর্তও ঝাড়খণ্ড ও বির্দভের উপর অবস্থান করছে। আর সেকারণেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের (North Bengal) মোট পাঁচটি জেলায় শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

 

এদিন হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছ, দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি এই জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়তে পারে বলে জানিয়েছে আলিপুর। অন্যদিকে, নদিয়া-মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে বর্তমানে শহর কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকলেও আগামী দিন দুয়েকের মধ্যে তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা ২০ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...