Saturday, June 27, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বিরাট, কি সেই রেকর্ড?

Date:

Share post:

গতকাল আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হারে ফ্যাফ ডুপ্লেসির দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়েন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। যা আইপিএল-এর ইতিহাসে নেই কারও।

প্রথম ম্যাচে চেন্নাই-এর বিরুদ্ধে খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আরসিবির হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়লেন বিরাট। টানা ১৭ বার একই দলের হয়ে আইপিএল খেললেন কোহলি । বিরাটই একমাত্র ক্রিকেটার যিনি, টানা ১৭ বার একই দলের হয়ে আইপিএল খেললেন। ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এটি ১৭তম আইপিএল। ১৬ বছর ধরে একই দলের হয়ে খেলছেন বিরাট। আর কোনও ক্রিকেটারের এই রেকর্ড নেই। একাধিক ক্রিকেটার এই বছর ১৭টি আইপিএল খেলবেন। কিন্তু তাঁরা কেউই একই দলের হয়ে ১৭তম আইপিএল খেলবেন না। চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি এখনও পর্যন্ত সব ক’টি আইপিএল খেলেছেন। কিন্তু দু’বছরের জন্য চেন্নাই আইপিএলে নির্বাসিত ছিল। সেই দু’বছর রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলেছিলেন ধোনি। রোহিত শর্মাও সব আইপিএল খেলেছেন।তবে তিনি প্রথম দু’বছর ডেকান চার্জার্সের এখন যা সানরাইজার্স হায়দরাবাদ, তাতে খেলেছেন রোহিত।

এদিকে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে আরসিবি। চেন্নাইইয়ের কাছে ৬ উইকেটে হারে ডুপ্লেসির দল।

আরও পড়ুন- ‘ভুল করে থাকলে সেটা শুধরে নিতে’, আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগে জানালেন শ্রেয়স

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...