Monday, April 6, 2026

“মানসিক ভারসাম্যহীন” দিলীপ ঘোষকে ডাক্তার দেখানোর পরামর্শ কীর্তি আজাদের

Date:

Share post:

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার কার্যত সেয়ানে সেয়ানে লড়াই। তৃণমূলের প্রতীকে লড়ছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ আর পদ্ম প্রতীকে বিজেপির প্রার্থী ডাকাবুকো দিলীপ ঘোষ। ফলে ভাষার লড়াই যে হবে, তা বলার অপেক্ষা রাখে না। এবার দিলীপ ঘোষ সরাসরি মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করলেন কীর্তি। দিলীপকে ডাক্তার দেখানোরও পরামর্শ দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

আজ বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরে প্রচার সারেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য মিছিল নিয়ে প্রচারে বের হন তিনি। প্রচারে একদিকে যেমন লক্ষ্মীভাণ্ডার সহ রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা তুলে ধরেন তিনি, তেমনই আবাস যোজনা, ১০০ দিনের কাজে টাকা না দেওয়ার বিষয়ে আক্রমণ শাণান কেন্দ্রীয় সরকারের উদ্দেশে। প্রচারে বেরিয়ে মানুষের সাড়া পেয়ে আপ্লুত কীর্তি আজাদ।

প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন কীর্তি। তিরাশির বিশ্বকাপ তারকা বলেন, “দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন, অবিলম্বে বিজেপির কোনও নেতা যেন দিলীপ ঘোষকে মানসিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন।” তা না হলে তিনি নিজেও ফ্রি-তে দিলীপ ঘোষকে মানসিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে পারেন বলেও জানান কীর্তি আজাদ। পাশাপাশি দিলীপ ঘোষকে বিজেপির শোকজ প্রসঙ্গেও কটাক্ষ করে বলেন, “ওটা মোদির গ্যারান্টির মতো শোকজ। ওতে কিছু হবে না।”

আরও পড়ুন- বিষ্ণুপুর-সাতগাছিয়া রণকৌশল বৈঠক: রাজ্য-সংসদীয় এলাকার উন্নয়নের ঢালাও প্রচারের নির্দেশ অভিষেকের


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...