Saturday, April 4, 2026

বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’!

Date:

Share post:

একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত লক্ষ্মী ভান্ডারকে কটাক্ষ করতেন বিজেপির নেতানেত্রীরা। কিন্তু দেখা গিয়েছে বাংলার এই প্রকল্প এখন দেশের মডেল। লক্ষ্মী ভান্ডারের অন্যান্য রাজ্যও অনুকরণ করছে। শুধু তাই নয়, বিজেপি কর্মীসমর্থক থেকে শুরু করে নেতা-নেত্রীদের পরিবার ” এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে সুবিধা নিচ্ছেন। বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রও শুরু থেকেই লক্ষ্মী ভান্ডারের সুবিধা নিচ্ছেন।

এবার সরাসরি সেই লক্ষ্মী ভান্ডারকেই ভোট প্রচারে ব্যবহার করছে বিজেপি! বিজেপির সমর্থনে দেওয়াল লিখন। আর তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ‘লক্ষ্মী ভান্ডারের’ উল্লেখ। শুধু তাই নয় ক্ষমতায় আসলে লক্ষ্মী ভান্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হবে। এমনই প্রতিশ্রুতি বিজেপির সমর্থনে দেওয়াল লিখনে।

মালদা বিধানসভা কেন্দ্রের পুরাতন মালদা পুর এলাকা জুড়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এমনই দেওয়াল লিখন দেখা গিয়েছে। এই দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ করা হচ্ছে বিজেপি-র বিরুদ্ধে।

আরও পড়ুন- নির্বাচনী বিধি ভেঙেছে ৭৯ হাজার, ৯৯ শতাংশ পদক্ষেপ কমিশনের

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...