Monday, April 6, 2026

স্বেচ্ছাচারিতা করতে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন রাজ্যপাল, কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

বিগত আট বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান হয়নি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এবার এই নিয়েই আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Ananda Bose) একহাত নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শনিবার প্রায় ১২ বছর পর ওয়েবকুপার (WBCUPA) বৈঠক অনুষ্ঠিত হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সংগঠনের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। পাশাপাশি ২৯ টি জেলার প্রায় ১৭০০ জন অধ্যাপক-অধ্যাপিকারা এদিন উপস্থিত ছিলেন।

এদিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে ব্রাত্য বলেন, রাজ্যকে বাইপাস করে রাজ্যপাল একটা সমান্তরাল শাসনব্যবস্থা চালাতে চাইছে। কিন্তু সে ক্ষেত্রেও মুখ থুবড়ে পড়ছে। রাজ্যপাল সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন। আমরা উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছি।

অপরদিকে ওয়েবকুপার (WBCUPA) এই সম্মেলন ঘিরে নির্বাচনী আচরণবিধি লংঘন করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি-কংগ্রেস। এদিন এই অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন, সেমিনার নিয়ে কোনও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হয় নি। এসবই বিরোধীদের চক্রান্ত। এই সম্মেলন করার জন্য নির্বাচন কমিশনের যা নির্দেশিকা রয়েছে তাই পালন করা হয়েছে। এদিনের সম্মেলনে পঠন-পাঠনের ক্ষেত্রে উন্নতিকরণ, গবেষণামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই আসে না। আসলে সবটাই বিরোধীদের চক্রান্ত।

আরও পড়ুন- জনগর্জন সভা: গরমকে বলে বলে গোল দিয়ে কুলপির অভিষেকের সভায় জনজোয়ার

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...