Monday, April 6, 2026

আইপিএল-এ প্রথম জয় মুম্বইয়ের, দিল্লিকে হারালো ২৯ রানে

Date:

Share post:

অবশেষে আইপিএল-এ প্রথম জয়ের মুখ দেখলো মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে হারালো ২৯ রানে। মুম্বইয়ের হয়ে ৪৯ রান করেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এই রানের সুবাদে নজির গড়েন হিটম্যান। মুম্বইয়ের হয়ে ৪ উইকেট কটজের।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট নিয়ে ২৩৪ রান মুম্বই। মুম্বইয়ের হয়ে ৪৯ রান করেন রোহিত। এর সুবাদে বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন মুম্বইয়ের ব্যাটার। আইপিএলে দিল্লির বিরুদ্ধে মাত্র দু’জন ব্যাটার ১০০০ রানের বেশি করেছেন। এতদিন সেই তালিকায় একাই ছিলেন বিরাট। এ বার যোগ দিলেন রোহিত । এদিকে ৪২ ইশান কিষাণ । তবে এদিন খেলতে ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার। ৪৫ রানে অপরাজিত টিম ডাভিড। ৩৯ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং নর্টজে।

জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানে গুটিয়ে দিল্লি । দিল্লির হয়ে লড়াই করেন স্টাবস। ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। ৬৬ রান করেন পৃথ্বী শা। ৪১ রান করেন অভিষেক পোড়েল। মুম্বইয়ের হয়ে ৪ উইকেট নেন কটজে । ২ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ১ উইকেট নেন শেপার্ড।

আরও পড়ুন- নিজেদের হেয়ার স্টাইল নিয়ে কতটা সতর্ক মাহি-বিরাট? মুখ খুললেন কেশসজ্জা শিল্পী আলিম হাকিম

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...