Saturday, April 4, 2026

দমদমের আগুন নিয়ন্ত্রণে ১০ ইঞ্জিন! দমকল মন্ত্রীর সঙ্গে ঘটনাস্থলে সৌগত- সুজন

Date:

Share post:

নিয়ন্ত্রণে আসেনি আগুন, দমকলের ছাতাকল এলাকার অগ্নিদগ্ধ বস্তিতে পৌঁছল দমকলের আরও পাঁচটি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কর্মীদের। এই মুহূর্তে দশটি ইঞ্জিন (10 Fire  engine) কাজ করছে। প্রয়োজনে রোবট দিয়েও আগুন নেভানোর চেষ্টা করা হতে পারে, জানাচ্ছেন দমকল মন্ত্রী। শনিবার দুপুরে দমদমের সুধীর শূর কলেজের পিছনের বস্তিতে আগুন লাগে। পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। সিলিন্ডার ফেটে বিস্ফোরণের জেরেই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় (Sougata Roy) এবং বাম প্রার্থী সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

 

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই একাধিক বস্তি আগুনে পুড়ে গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই যে, দ্রুত আগুন ছড়াতে শুরু করেছে আশপাশের এলাকায়। এখনও পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সৌগত রায় জানিয়েছেন, এই মুহূর্তে প্রাথমিক কাজ হল আগুন নিয়ন্ত্রণে আনা। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলছেন কীভাবে আগুন লাগলো তা তদন্ত সাপেক্ষ। তবে আপাতত আগুন নেভানোই মূল লক্ষ্য। স্থানীয়রা বলছেন প্রায় ৪০ থেকে ৫০ টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...