Wednesday, June 24, 2026

বিজেপির অপকর্ম ঢাকার কৌশল! প্রধান বিচারপতির উপরে চাপসৃষ্টি করতে এবার ২১ জন প্রাক্তনের চিঠি

Date:

Share post:

প্রধান বিচারপতিকে চিঠি খেলাটা মোদি চালিয়েই যাচ্ছেন। লোকসভা ভোটের মুখে বিজেপির অপকর্ম ঢাকার কৌশল। বিজেপির অনুগত আইনজীবীদের দিয়ে প্রধান বিচারপতির উপরে চাপসৃষ্টি। নিজেদের লক্ষ্যপূরণ করতে আবারও অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে এই কাজ করাল বিজেপি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন ২১ জন প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি। চিঠিতে উল্লেখ রয়েছে, পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করার করার চেষ্টা চলছে। বিভিন্ন প্রক্রিয়ায় আদালতের উপর দোষ চাপাতে ব্যস্ত একটি স্বার্থান্বেষী মহল। চিঠিতে দাবি করা হয়েছে, “রাজনৈতিক স্বার্থে এবং ব্যক্তিগত লাভের জন্য বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।”

চিঠিতে সরাসরি কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। রাজনৈতিক ব্যক্তিদের মতে, বিচারব্যবস্থার প্রতি আস্থা নষ্টের উদ্বেগ প্রকাশ করে আসলে বিরোধীদেরই নিশানা করা হচ্ছে। চন্দ্রচূড়ের উদ্দেশে চিঠিতে প্রাক্তন বিচারপতিরা লিখেছেন, “ভুল তথ্য তুলে ধরে বিচারব্যবস্থার প্রতি দেশের জনগণের সাধারণ মানুষের ভাবাবেগ নষ্টের চেষ্টা চলছে। এটি অনৈতিক নয় গণতন্ত্রের মৌলিক নীতির জন্য ক্ষতিকর।”

প্রাক্তন বিচারপতিদের চিঠি নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোদি সরকারকে তুলোধনা করেছেন। তিনি জানিয়েছেন, “বিচার বিভাগের জন্য সবচেয়ে বড় হুমকি মোদি সরকারের কাছ থেকে আসছে যার পক্ষে এই চিঠিটি প্রকাশ করা হয়েছে।”

এর আগেও মার্চ মাসের শেষে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছিলেন ৬০০ জন আইনজীবী। এই আইনজীবীদের মধ্যে ছিলেন হরিশ সালভে এবং সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র।

আরও পড়ুন- উন্নয়নে এগিয়ে তৃণমূলই, কোচবিহারের সভা থেকে খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...