Tuesday, June 23, 2026

লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, বাগানকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী-ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

সোমবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে ২০২৩-২৪ আইএসএল লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান । এরপরই শুভেছার জোয়ারে ভাসতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। বাগানকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।

এদিন মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা মোহনবাগানকে ২০২৩-২৪ আইএসএল লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য । মোহনবাগানকে আন্তরিক অভিনন্দন! মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তাদের ঐতিহাসিক জয়, চ্যাম্পিয়ন হিসাবে আরও একটি মুকুট। খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফদের অনেক শুভেচ্ছা। যাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম এই অসাধারণ কৃতিত্ব ঘরে তুলেছে।”

এদিকে মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি বলেন, “ অভিনন্দন,অভিনন্দন, অভিনন্দন। আইএসএলে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান ক্লাবের খেলোয়াড়, কোচ,কর্মকর্তা থেকে শুরু করে সমর্থকদের জানাই হার্দিক অভিনন্দন। এ জয় শুধু মোহনবাগানের নয়,এ জয় সারা বাংলার জয়। এই জয়ের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন।”

আরও পড়ুন- ইতিহাস গড়ল মোহনবাগান, মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...