Wednesday, June 24, 2026

১৬ মাসের মেয়েকে ফেলে ঘুরতে গেল ‘মা’, খাবার না পেয়ে মৃত্যু শিশুকন্যার!

Date:

Share post:

মা আর সন্তানের সম্পর্কে এ কেমন ঘটনা? ১৬ মাসের শিশুকন্যাকে ফেলে রেখে কোনও মহিলা এভাবে ছুটি কাটাতে চলে যেতে পারেন? আমেরিকার বাসিন্দা ক্রিসটেল ক্যানডেলারিও (Christel Candelario is a resident of America) আসলে মা হওয়ার অযোগ্য। এমন কথাই বলছেন শিশু বিশেষজ্ঞরা। নিজের ইচ্ছে পূরণে কন্যা সন্তানকে জল খাবার ছাড়া দশ দিন গৃহবন্দি করে বেড়াতে যাওয়ার অভিযোগ এই মহিলার বিরুদ্ধে। যখন নিজের সাধ পূরণ করে বাড়ি ফিরলেন, তখন শিশুকন্যা অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। জল খাবার না পেয়ে শেষ হয়েছে তাঁর সদ্য জন্মানো নতুন জীবন। মৃত শিশুর মাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সোমবার সেই মামলায় ওই মহিলাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালেন বিচারক। ‘মা’ এমন হতে পারে? প্রশ্ন তুলছে নেট দুনিয়া।

১৬ মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে ডেট্রয়েট এবং পুয়েরতো ঘুরতে গিয়েছিলেন ক্রিসটেল ক্যানডেলারিও। শিশুকন্যার জন্য খাবার বা পানীয় জলের কোন ব্যবস্থা করে যাননি তিনি। ১০ দিন পর বাড়ি ফিরে এসে ওই মহিলা দেখেন তাঁর মেয়ে জাইলিন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গোটা বিষয়টা জানার পরই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে। গত বছর জুন মাসে ঘটা এই ঘটনার রায় ঘোষণা করতে গিয়ে সোমবার আমেরিকার এক আদালতের বিচারক ব্রেনডন শিহান ক্যানডেলারিওর উদ্দেশে বলেন, ‘‘আপনি যেমন আপনার ছোট্ট মেয়েকে তার বন্দিশালা থেকে মুক্তি দেননি, তেমনই আপনারও উচিত বাকি জীবন একটা সেলের মধ্যে কাটানো। তবে পার্থক্য একটাই, জেলে অন্তত আপনি খাবার এবং পানীয় পাবেন, কিন্তু জাইলিন তা পায়নি।’’ মামলার শুনানিতে ক্যানডেলারিও মানসিক অবসাদের কথা তুলে ধরে স্বপক্ষে যুক্তি দেবার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু বিচারক তাতে আমল দেননি।

 

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...