Wednesday, April 1, 2026

টি-২০ বিশ্বকাপে পন্থের জায়গা পাকা, গুজরাতের বিরুদ্ধে ম্যাচ দেখে মত প্রাক্তন এই ক্রিকেটারের

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ঋষভ পন্থের জায়গা পাকা, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্স ম্যাচের পর এমনটাই বললেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। গতকাল গুজরাতের বিরুদ্ধে ম্যাচের সেরা হন পন্থ। ম্যাচে পন্থের দুটি ক্যাচ এবং একটি স্টাম্পিং নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।

ম্যাচ শেষে ধারাভাষ্য দিতে গিয়ে কেভিন পিটারসেন বলেন, “দারুণ খেলছে পন্থ। ওর নড়াচড়া ভাল মতো দেখলাম আজ। ভারতীয় দল নিশ্চিত ভাবে ওকে দেখে উৎসাহ পাবে। আরও একটু ম্যাচ খেলা দরকার ওর। তার উপর পন্থ চোট সারিয়ে এসেছে। ওকে তো সময় দিতেই হবে। আশা করি আইপিএলের পরে ও বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। ১৪-১৫টা ম্যাচ খেললেই যথেষ্ট।”

এদিকে ম্যাচের সেরা হয়ে নিজের সাফল্যের রহস্য ফাঁস করেন পন্থ। পুরস্কার নিতে গিয়ে পন্থ বলেন, “ প্রত্যেক ম্যাচে নামার আগে আমার একটাই ভাবনা থাকে। নিজেকে যাতে আগের থেকে ভাল জায়গায় নিয়ে যেতে পারি। রিহ্যাবের সময় থেকেই এই ভাবনা মাথার মধ্যে ঘোরে। প্রত্যেক ম্যাচে যে প্রক্রিয়া অনুসরণ করি সেটা ভালই লাগছে। মাঠে নামাই অন্য রকম অনুভূতি।“

গতকাল গুজরাত টাইটান্সকে ৬ উইকেটে হারায় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে ৮৯ রানে গুটিয়ে যায় শুভমন গিলের দল। সৌজন্যে মুকেশ কুমারের দুরন্ত বোলিং। জবাবে ব্যাট করতে সহযে জয় তুলে নেয় পন্থের দল।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...