Tuesday, May 19, 2026

টেটের প্রশ্নপত্রে সত্যিই ভুল ছিল? খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ বিচারপতি মান্থার

Date:

Share post:

এসএসির পর প্রাথমিকের টেটেও ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ! এবার টেটের প্রশ্নপত্রে সত্যিই ভুল ছিল কিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ২০১৭ সালের পরীক্ষায় ২১টি প্রশ্নে ভুল ছিল বলে হাই কোর্টে আবেদন করেছিলেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল প্রশ্ন ভুল থাকলে সবাইকে ওই ২১টি প্রশ্নের প্রাপ্য নম্বর দিতে হবে। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটিকে প্রশ্ন পরীক্ষার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ৪৮ ঘণ্টা আগেই এসএসসি মামলা নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। দুর্নীতির অভিযোগের জেরে ২০১৬ সালের এসএসসি নিয়োগপ্রক্রিয়াটিই বাতিল করে দিয়েছে হাই কোর্ট। এর পরেই বুধবার টেট মামলাটি নিয়ে সক্রিয় হল হাই কোর্টের বিচারপতি মান্থার সিঙ্গল বেঞ্চ। তিনি জানিয়েছেন, টেটের প্রশ্নে ভুল ছিল কি না তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। যা গঠন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিচারপতি মান্থার নির্দেশ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা ওই বিশেষজ্ঞ কমিটি টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখে তার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আগামী এক মাসের মধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট দিতে হবে। জুন মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। ২০১৭ সালের টেটে প্রশ্নভুলের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন রিয়া বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য ছিল, ওই বছরের টেটের প্রশ্নপত্রে ২১টি প্রশ্নে ভুল ছিল। প্রশ্নে যদি ভুল থাকে, তবে সবাইকে নম্বর দেওয়া হোক।’’ বিচারপতি মান্থা এর আগের শুনানিতে মামলাকারীদের বক্তব্য শুনে কিছুটা অসন্তোষের সুরেই বলেছিলেন, ‘‘একটা প্রশ্নপত্রে এত ভুল থাকে কী করে? পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে ঠিক জবাব দেবে?’’

বুধবার সেই মামলারই শুনানিতে প্রশ্ন ভুলের অভিযোগ যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই দায়িত্ব পালন করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন। আপাতত গোটা প্রক্রিয়াটির জন্য এক মাসেরও বেশি সময় দিয়েছে আদালত। জুনের প্রথম সপ্তাহে ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা হবে। ওই একই সপ্তাহে জানা যাবে ২০১৭ সালের টেটের প্রশ্নপত্র সত্যিই ভুল ছিল কি না।




Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...