Wednesday, April 1, 2026

এজেন্টই পাচ্ছে না বিজেপি, অর্জুনকে ‘গো ব্যাক’ স্লোগান! ফুরফুরে মেজাজে ঘুরছেন পার্থ

Date:

Share post:

আজ, সোমবার সকাল থেকেই গোটা দেশের পাশাপাশি রাজ্যের ৭টি আসনে চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রেগুলির মধ্যে অন্যতম নজরকাড়া আসন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। এবার এখানে যুযুধান দুই দল বিজেপি ও তৃণমূলের মধ্যে প্রেস্টিজ ফাইট। বিজেপি প্রার্থী একাধিকবার দলবদলু বাহুবলী অর্জুন সিং, অন্যদিকে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন সকাল সকাল দুই প্রার্থী মন্দিরে পুজো দিয়ে নিজেদের ভোট দেন। এরপর এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন।

ভোটের দিন সকালে নৈহাটি বড় মা কালী মন্দিরে পুজো দিতে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সকাল থেকে হালকা মেজাজেই রয়েছেন তিনি। সকাল থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে বলে জানান তিনি। অন্যদিকে, বিভিন্ন জায়গায় গিয়ে মেজাজ হারান অর্জুন। তাঁকে ঘিরে “গো ব্যাক” স্লোগান দেন অনেকে।

অর্জুনের অভিযোগ, আমডাঙার বেশ কয়েকটি বুথে তৃণমূল বিজেপির এজেন্টদের বসতে দেয়নি। অর্জুনের এমন অভিযোগ শুনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, “অর্জুনের সঙ্গে লোক নেই। তৃণমূল কোথাও কাউকে বাধা দিচ্ছে না। আসলে বিজেপি এজেন্ট খুঁজে পাচ্ছে না। আমার কাছে কাল রাতেও ফোন এসেছিল। শুনেছি, অনেককে টাকা অফার করছে এজেন্ট হওয়ার জন্য। তাতেও রাজি হচ্ছে না। আমি কি করবো?’ পার্থ জানান, ব্যারাকপুরের মানুষ আর ‘গুন্ডারাজ’ চাইছেন না, তাঁরা শান্তির পক্ষে রয়েছেন, সেই মতোই এবার নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি।

অন্যদিকে, বীজপুরে অর্জুন সিংকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেন একদল যুবক। বিজেপি প্রার্থী গাড়ি থেকে নেমে তাঁদের দিকে তেড়ে যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনওক্রমে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলা দিয়ে ঘটনাস্থল থেকে অর্জুনকে নিয়ে চলে যান।

আরও পড়ুন- সত্যি হল আশঙ্কা! চপার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্ট রইসির, প্রাণ হারালেন বিদেশমন্ত্রীও

Related articles

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...