Saturday, April 4, 2026

২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা, হায়দরাবাদকে হারালো ৮ উইকেটে

Date:

Share post:

২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদিন ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারালো শ্রেয়স আইয়রের দল। এই জয়ের ফলে ১০ বছর পর ফের আইপিএল-এর ট্রফি ঢুকলো কেকেআরের ঘরে। শেষবার ২০১৪ সালে গৌতম গম্ভীরের হাত ধরে ট্রফি জয় করেছিল কলকাতা। সেই গম্ভীরের হাতের ছোয়ায় ফের আইপিএলের ট্রফি ঢুকলো কেকেআর শিবিরে।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। তবে এদিন ব্যাট করতে ব্যর্থ দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। ২ রান করেন অভিষেক। শূন্যরানে আউট হন হেড। ৯ রান করেন রাহুল ত্রিপাঠী। ২০ রান মার্কাম। ১৩ রান করেন নীতিশ রেড্ডি। ৮ রান শাহবাজ আহমেদ। কেকেআরের হয়ে তিনটি উইকেট নেন রাসেল। দুটি করে উইকেট নেন স্টার্ক এবং হর্ষিত রানা। একটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কলকাতা। সৌজন্যে ভেঙ্কটেশ আইয়র। ৫২ রানে অপরাজিত তিনি। গুরবাজ ৩৯ রান করেন তিনি। তবে এদিন মাত্র ৬ রান করেন নারিন। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স এবং শাহবাজ আহমেদ।

আরও পড়ুন- ফাইনালে কলকাতার বোলারদের দাপট, প্রথমে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ



Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...