Saturday, April 4, 2026

প্রয়াত এমসিএ সভাপতি অমল কালে, গতকাল দেখেছেন ভারত-পাক ম্যাচ

Date:

Share post:

ফের ক্রীড়া জগতে শোকের ছায়া। প্রায়াত মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে। গতকাল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচও দেখেছেন তিনি। আর ২৪ ঘন্টা পার হতে না হতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। জানা যাচ্ছে, ম্যাচের পর অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল নাসাও কাউন্টির স্টেডিয়ামে বসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছিলেন তিনি। মুম্বই ক্রিকেটের কর্তাদের সঙ্গে ছবিও দেখা যায় তাঁর।

২০২২ সালের অক্টোবরে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলকে হারিয়ে এমসিএ-র সভাপতি পদে নির্বাচিত হন অমল কালে। তাঁর আমল থেকেই মুম্বইয়ের ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ করে দেন অমল। এছাড়া এমসিএ-র অনেক উন্নয়নমূলক কাজও হয়েছে তাঁর অধীনে। গতবছর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সফল ভাবে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করার নেপথ্যে ছিলেন অমল। এছাড়াও ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ শুরুর ক্ষেত্রেও অমল কালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই জানা যায়।

আরও পড়ুন- ভারত-পাক ম্যাচ দেখতে বিক্রি করে দিলেন ট্র্যাক্টর, শেষে মিলল হতাশা , কেন ?

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...