Friday, June 26, 2026

ফাদার্স ডে-তে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বরুণ, দাদুর ছবি শেয়ার আলিয়ার

Date:

Share post:

রবিবার পিতৃদিবস (Father’s Day) উপলক্ষ্যে বিনোদন জগতের (Entertainment Industry) তারকারা নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন। সদ্য বাবা হয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান (Varun Dhawan)। একরত্তির আঙুল ধরা ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন নায়ক। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

একদিকে যেমন ফাদার্স ডে অন্যদিকে আবার নিজের বাবার জন্মদিন (Mithun Chakraborty’s birthday)। তাই মিঠুন-পুত্র নমাশি চক্রবর্তী ‘মহাগুরু’র সঙ্গে নিজের বড়বেলার ছবি পোস্ট করেই শুভেচ্ছা জানিয়েছেন, বাবার জন্য স্মৃতিচারণায় কলম ধরেছেন মিমোও।

তবে চমক দিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। পিতৃদিবসে বাবা নয়, দাদুর ছবি শেয়ার করেছেন মহেশ কন্যা।

সমাজমাধ্যমে মাঝেমধ্যেই নিজের মেয়ের সঙ্গে ছবি দেন বঙ্গতনয়া বিপাশা বসু (Bipasa Basu)। কিন্তু আজ একটু অন্যরকম। পিতৃদিবসে বাবার সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

সানি দেওল থেকে সঞ্জয় দত্ত সকলেই আজ ডুব দিয়েছেন অতীতের পাতায় আর সেখান থেকেই উঠে এসেছে বাবা সন্তানের দারুণ মুহূর্তের টুকরো ঝলক।

পিছিয়ে নেই টলিউডও। একটি বিজ্ঞাপনী শুটিংয়ের জন্য স্যুট-বুট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন কৌশিক সেন ও ঋদ্ধি সেন। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করেন ‘নগর কীর্তন’ অভিনেতা।

প্রকৃতির কোলে ছেলে সহজের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ক্যাপশনে লিখেছেন, ‘বাবা, ছেলে ও নদী’।

তবে চমকে দিলেন গৌরব চক্রবর্তী। বাবা গৌতম চট্টোপাধ্যায়ের পুরনো ছবি শেয়ারের পাশাপাশি আবার শ্বশুরমশাই দেবাশিস কুমারের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।

 

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...