Wednesday, April 1, 2026

ব্যবসায়ীকে খুন করতে গ্যাংস্টারকে সুপারি! অর্জুন সিংয়ের অডিও ক্লিপে চাঞ্চল্য

Date:

Share post:

এক রেস্তরাঁ ব্যবসায়ীকে খুন করতে সুপারি দিয়েছেন খোদ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)! সেটা আবার বিহারের জেলবন্দি গ্যাংস্টার সুবোধ সিংকে! জেলবন্দি গ্যাংস্টারের সঙ্গে বারাকপুরের রেস্তরাঁ ব্যবসায়ী তাপস ভকতের একটি ফোনালাপের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। তারপর থেকেই তোলপাড় শুরু হয়েছে রাজ্যজুড়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে বাহুবলী অর্জুন সিংকে নিয়েও। লোকসভা ভোটে গো-হারা হারের পরেও দমানো যাচ্ছে না অর্জুন সিংকে।

ভাইরাল হওয়া ফোনালাপে শোনা যাচ্ছে, তাপসকে সতর্ক করে গ্যাংস্টার সুবোধ সিং বলছে, “তোমাকে মেরে ফেলার জন্য অর্জুন সিং (Arjun Singh) আমাকে বারবার বলছে।” ফোনের উল্টোপ্রান্ত থেকে তখন তাপস বলছেন, অর্জুন যে তাঁকে মারতে চাইছে, সেটা তিনি আগে থেকেই জানেন। এলাকার বেশ কয়েকজন দাগী অপরাধীকে অর্জুন এই কাজ দিয়ে রেখেছে বলেও অভিযোগ করেন তাপস।

এদিকে তাপস নিজে যেমন এই ফোনালাপের রেকর্ডিং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে পৌঁছে দিয়েছেন, তেমনই বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন ব্যারাকপুরের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকও। তাঁর দাবি, “ওই অডিও আমিও শুনেছি। হেরে যাওয়ার পরেও গুন্ডারাজ চালিয়ে যাচ্ছেন। এখনও খুন খারাপির রাজনীতি করে যাচ্ছেন অর্জুন। পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। কয়েকদিনের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে।”

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কারণ ওই ভাইরাল ফোনালোপে অর্জুন সিং সুপারি দিয়েছে বলার পাশাপাশি যেভাবে তাপস ভকতকে তার ‘শেল্টারে’ আসার জন্য সুবোধ সিং চাপ দিয়েছে, তাতে সেটিকে ‘কৌশল’ বলেই মনে করছে পুলিশ।

আরও পড়ুন: স্বচ্ছ ভারত মিশনের টাকা পেল রাজ্য, ব্রাত্য শিক্ষা থেকে আবাস

 

Related articles

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...