Monday, March 16, 2026

রাতেই শহরে আসছেন আনোয়ার, সোমবার ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে বিশেষ পরিকল্পনা ক্লাবের, রয়েছে চমক : সূত্র

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শহর কলকাতায় পা রাখবেন আনোয়ার আলি। ইতিমধ্যে দিল্লি এফসি কর্তা রঞ্জিত বাজাজের সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আনোয়ার। আর ভারতীয় এই ডিফেন্ডারকে স্বাগত জানাতে অপেক্ষায় লাল-হলুদ সমর্থকেরা। আনোয়ারের জন্য বিশেষ পরিকল্পনা লাল-হলুদ ক্লাবের।

বেশ কয়েকদিনের দীর্ঘ অপেক্ষার পর, আনোয়ার প্রসঙ্গে নিজেদের মতামত দেয় প্লেয়ার স্ট্যাটাস কমিটি। নতুন ক্লাবে সই করার অনুমতি দেওয়া হয় আনোয়ারকে। আর সেই মত লাল-হলুদের খেলতে আসছেন ভারতীয় এই ডিফেন্ডার। জানা যাচ্ছে, আনোয়ারকে নিয়ে লাল-হলুদ ক্লাবের রয়েছে পরিকল্পনা। আজ রাতে শহরে পা দিলেও, এক পাঁচতার হোটেলে উঠবেন আনোয়ার। ক্লাব সূত্রের খবর, আগামিকাল রয়েছে আনোয়ারের মেডিক্যাল। মেডিক্যাল পাশ করলেই ইস্টবেঙ্গলের হয়ে সই করবেন ভারতীয় ডিফেন্ডার। আর তারপরই রয়েছে বিশেষ চমক। সোমবার ক্লাব মাঠে রয়েছে ইস্টবেঙ্গলের কলকাতা লিগের ম্যাচ, আর ম্যাচের ফাঁকেই দর্শকদের সামনে নিয়ে আসা হবে আনোয়ারকে। শুধু তাই নয়, ক্লাব , ঘুরিয়ে দেখানো হবে আনোয়ারকে।

এদিকে সূত্রের খবর, আনোয়ারকে দ্রুত মাঠে নামাতে মরিয়া লাল-হলুদ ক্লাব। সব ঠিক থাকলে ডার্বির পাশাপাশি এএফসি ম্যাচে লাল-হলুদ জার্সি পরে মাঠে নামতে পারেন আনোয়ার।

এদিকে শনিবার আনোয়ার ইস্যুতে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির শুনানিতে সব পক্ষের বক্তব্য শোনা হয়। কিন্তু ইস্টবেঙ্গল ও দিল্লি তাদের বক্তব্য লিখিত আকারে জানাতে না পারায় ১০ দিন সময় চেয়েছে। দুই ক্লাবের বক্তব্য জানার জন্য ২০ অগাস্ট পরবর্তী শুনানি হবে। এরপর চূড়ান্ত রায় জানাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। এছারাও জানা যাচ্ছে, নির্বাসনের মুখে পড়তে পারেন জাতীয় দলের ডিফেন্ডার। সেই সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়কে নতুন ক্লাবে সই করানোর দায়ে মোটা অঙ্কের জরিমানা হতে চলেছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র। জরিমানার অঙ্ক হতে পারে ১২-১৩ কোটি টাকা। সূত্রের খবর, এই টাকা কমানোর আর্জি নিয়ে ফেডারেশনের অ্যাপিল কমিটিতেও যেতে পারে ইস্টবেঙ্গল। অথবা, ফিফার দ্বারস্থও হতে পারে তারা। বলতে গেলে আনোয়ারকে নিয়ে সব দিক দিয়েই তৈরি লাল-হলুদ ক্লাব।

আরও পড়ুন- এবার বিনেশকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...