Friday, April 10, 2026

কেন টেস্ট খেলতে অনীহা ক্যারিবিয়ানদের? কারণ দর্শালেন আন্দ্রে রাসেল

Date:

Share post:

দীর্ঘ দিন ধরেই ওয়েস্ট ইন্ডিজর প্রথম সারির ক্রিকেটারেরা কেউই টেস্ট খেলছেন না। প্রত্যেকেই ব্যস্ত আছেন দেশ-বিদেশে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায়। এই প্রবণতার কারণ দর্শালেন আন্দ্রে রাসেল। কেকেআরের ক্রিকেটারের মতে, অর্থের প্রলোভন নয়, ইচ্ছার অভাবই টেস্ট না খেলার আসল কারণ।রাসেলরা ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিয়মিত খেলার সময় বোর্ডের সঙ্গে মত পার্থক্যের কারণে জাতীয় দল থেকে সরে দাঁড়ান। তবে যদিও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের কোনও সমস্যা নেই। তবু তাঁরা টেস্ট খেলছেন না।

রাসেল বলেছেন, আমার মনে হয় না কেউ শুধু অর্থের লোভে খেলছে। অর্থ কোনও সমস্যাই নয়। যে ভাবে গোটা বিশ্বে টি-টোয়েন্টি লিগ ছড়িয়ে পড়েছে, তাতে আমার মনে হয় তরুণ ক্রিকেটারেরা টেস্ট খেলার প্রতি আগ্রহ হারিয়েছে। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক ফর্ম দেখেও অনেকে ইচ্ছা হারাচ্ছেন বলে মনে করেন রাসেল। তাঁর কথায়, দেশের বাইরে কোনও ক্রিকেটার বেশি রোজগার করলে সে সেই সুযোগটা সে নিতেই চাইবে। প্রত্যেকে বড় মঞ্চে খেলতে চায়। যদি টেস্ট ক্রিকেটকে বড় মঞ্চে তুলে ধরতে পারেন, তা হলে ওরা নিশ্চয়ই খুশি মনে টেস্ট খেলবে। শুধু অর্থই এর পিছনে জড়িয়ে, এটা কোনও ভাবেই মানতে পারছি না। সম্প্রতি ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

 

Related articles

IPL: মাহিকে আদর্শ করেই এগিয়েছেন, ইডেনের নায়ক মুকুলের সঙ্গেও রয়েছে রাজস্থান যোগ

কেকেআরের(KKR) জয়ের স্বপ্নকে ভ্যানিশ করে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে মুকুল চৌধুরি(Mukul Chowdhury), সোনার কেল্লার মুকুলের সঙ্গে এই মুকুলেরও...

তদন্ত চলাকালীন পদত্যাগ করলেন নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত 

পদত্যাগ করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা (Yashvant Verma)। ২০২৫ সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তাঁর...

ভোটার তালিকায় নাম ওঠেনি! ফের আতঙ্কে মৃত্যু মগরাহাটে

বাংলায় এসআইআর (SIR) শুরু থেকে একের পর এক বলি হচ্ছে সাধারণ মানুষ। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে...

বাদ পড়া ৯০ লক্ষের মধ্যে ৬০ লক্ষই হিন্দু! বিজেপি-নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ মমতার

”SIR-এ ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান”- শুক্রবার...