Sunday, April 5, 2026

চিকিৎসার জন্য হায়দরাবাদ রওনা দিলেন ‘নবান্ন অভিযানে’ আক্রান্ত সার্জেন্ট দেবাশিস

Date:

Share post:

গত ২৭ অগস্ট “পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ”এর ডাকা বেআইনি নবান্ন অভিযানে গিয়ে চোখে ইটের আঘাত পান দেবাশিস।ইটের ঘায়ে জখম হয়েছিল তাঁর বাঁ চোখ। তিনি ছিলেন কলকাতার ট্র্যাফিক সার্জেন্ট। উন্নত চিকিৎসার জন্য কলকাতার ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে রবিবার নিয়ে যাওয়া হল হায়দরাবাদে।

এদিন সকালে হাওড়া স্টেশন থেকে ট্রেনে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন দেবাশিস। ফলকনামা এক্সপ্রেসে হায়দরাবাদে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং পরিবারের এক সদস্য। গতকাল কলকাতা পুলিশের একটি দল ইতিমধ্যে সেখানে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে।

গত ২৭ অগস্ট নবান্ন অভিযানে কর্তব্যরত ছিলেন দেবাশিস। স্ট্র্যান্ড রোডে তাঁর ডিউটি ছিল। অভিযোগ, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেই গাড়িতেই ছিলেন দেবাশিস। তাঁর চোখে একটি ইট লাগে। সঙ্গে সঙ্গে রক্ত ঝরতে থাকে চোখ থেকে। হাসপাতালের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, পুলিশকর্মীর চোখের পরিস্থিতি জটিল। কলকাতার একটি প্রসিদ্ধ চোখের হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, দেবাশিসবাবুর বাঁ চোখের দৃষ্টি হারানোর সম্ভাবনা রয়েছে। এর পরই ভিনরাজ্যে তাঁর চিকিৎসা হবে। প্রসঙ্গত এই ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে লালবাজার।

আরও পড়ুন- ধর্ষণ রুখতে কঠোর বিল আনছে রাজ্য, সোমবার বিশেষ অধিবেশন বসছে বিধানসভায়

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...